২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি ধর্ষকের উপযুক্ত শাস্তি নয়: শর্মিলা ঠাকুর

সম্প্রতি ভারতে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে নতুন আইন জারি করা হয়েছে। ওই আইন অনুযায়ী ধর্ষকের শাস্তি ফাঁসি। তবে বলিউডি সিনিয়র অভিনেত্রী শর্মিলা ঠাকুর মনে করেন ফাঁসি ধর্ষকের শাস্তি হতে পারে না। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:22 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

কলকাতার সাহিত্য সমাবেশে শর্মিলা ঠাকুর বলেন, ‘মৃত্যু কোনো অপরাধের চূড়ান্ত শাস্তি হতে পারে না। কারণ কেউ যখন অপরাধ করে সে ভাবে, তাকে কেউ ধরতে পারবে না। যেখানে অপরাধের শাস্তি মৃত্যু সেখানে অপরাধের পরিমাণও বেশি। তাই ফাঁসি ধর্ষককে দমন করতে পারবে বলে আমি মনে করি না। মৃত্যুর চেয়ে আজীবন কারাদ- ধর্ষকের উপযুক্ত শাস্তি।’

১৬ ডিসেম্বর দিল্লিতে ঘটে যাওয়া গণধর্ষনের পর বিচারক জে,এস.ভার্মা ভারতীয় আইনে ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে ফাঁসির বিধান প্রণয়ন করেন।

এ বিষয়ে শর্মিলা বলেন, ‘অন্তত বিচারক ভার্মা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছেন। নতুন প্রজন্মের প্রতিবাদও সকলকে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে বাধ্য করেছে। তবে কারো জীবন নিয়ে নিলেই তার অপরাধের শাস্তি হয় না।’

শর্মিলা ঠাকুরের মতে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। আর এ পরিবর্তন মৃত্যুদ-ের মধ্য নিয়ে আনা সম্ভব নয়। তিনি বলেন, ‘পরিবারের মধ্যেও ধর্ষণ হচ্ছে। বাবা, ভাই, নিকট আত্মীয়, প্রতিবেশী যে কারো দ্বারাই একজন ধর্ষণের শিকার হতে পারে। সরকার কতজনকে ফাঁসিতে ঝুলাবে।’