২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মা হবেন পেনেলোপি

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। খবর ব্যাং শোবিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 01:48 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওই অভিনেত্রী এবং তার স্বামী ‘স্কাইফল’ অভিনেতা হাভিয়ের বার্দেম তাদের দু’বছরের ছেলে লিওনার্ডের সঙ্গী হিসেবে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাবার প্রস্তুতি নিচ্ছেন। ২০০৭ সাল থেকে এ হলিউডি জুটি এক সঙ্গে আছেন এবং ২০১২ সালে তারা গাঁটছড়া বাঁধেন।

৪৩ বছর বয়সি ওই অভিনেত্রীর মতে মাতৃত্ব তার জীবনে পাল্টে দিয়েছে। পেনেলোপি বলেন, ‘সন্তানের জন্মের প্রথম মুহূর্ত থেকে নিজের ভেতরে ভালোবাসা কাজ করে। এটি সত্যিই অসাধারণ একটি অভিজ্ঞতা। প্রকৃতি আমাদের নিজেকে প্রস্তুত করার জন্য ৯ মাসের সময় দেয়। তবে প্রথম সন্তানের চেহারা দেখার পর জীবন পুরোপুরি পাল্টে যায়।’

নিজের এবং হাভিয়েরের জনপ্রিয়তার পরও নিজের সন্তানদেরকে সকলের চোখের আড়ালে রাখতে চান পেনেলোপি। তিনি বলেন, ‘আমি এবং হাভিয়ের দু’জনেই সফল অভিনয় শিল্পী হতে পারি। তবে তার মানে এই নয় যে, আমাদের ব্যক্তিগত কোনো জীবন নেই।’

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/ফেব্রুয়ারি ২/১৩