২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বইমেলা’

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্ধমেলা ২০১৩’। এ উপলক্ষে দেশ টিভিতে বই এবং পাঠকদের নিয়ে চলবে অনুষ্ঠান ‘ফাগুনের মলাট’। ওই অনুষ্ঠানের ‘টাইটেল সং’ হিসেবে তৈরি করা হয়েছে ‘একুশে বইমেলা’ শিরোনামে একটি বিশেষ গান। গানটি গেয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 05:55 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

তুমি সবার প্রথম প্রেম বিমুগ্ধতার ঘোর, তোমাকে ছুঁয়ে স্বপ্নের শুরু দেখা রঙিন ভোর/ আজ নতুন করে আবার হবে দেখা, পায়ে পায়ে তাই একসাথে পথচলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে সময়ের কথা বলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে জীবনের কথা বলা’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনায় ফোয়াদ নাসের বাবু।

এ বিষয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ‘একুশে বইমেলা নিয়ে বাংলাদেশে গান তৈরির ঘটনা এটিই প্রথম।’

ফাগুনের মলাট’ অনুষ্ঠানের প্রযোজক আমজাদ সুজন জানান, ‘গানটিতে একুশে বইমেলার নানা দিক তুলে ধরা হয়েছে। গানটি শুনলে যে কোন পাঠক বইমেলার প্রতি আরো আকৃষ্ট হবেন।’ অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন কথা।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সপ্তাহের ৬ দিন সন্ধ্যা ৬টায় এবং প্রতি বৃহম্পতিবার ৫টা ৩০ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠান ‘মার্কেন্টাইল ব্যাংক ফাগুনের মলাট’।