নাটক: ‘স্বপ্নচক্র’
গ্রামের যে তরুণীদের লেখাপড়ার ফলাফল এবং আর্থিক অবস্থা খুব ভালো নয় তাদের চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেন অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়। হাসিবুর রেজা কল্লোলের রচনায় এবং সুজন বড়–য়ার পরিচালনায় ‘স্বপ্নচক্র’ নামের একটি নাটকে এভাবেই দেখা যাবে পীযুষ বন্দ্যোপাধ্যায়কে।
নাট্যকার হাসিবুর রেজা কল্লোল গ্লিটজকে নাটকের কাহিনী সম্পর্কে বলেন, ‘শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাকিব চৌধুরী চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের শিক্ষিত তরুণীদের অসামাজিক কাজ করতে বাধ্য করেন। বন্ধু ফরিদের সহযোগিতায় রাকিব চৌধুরীর এসব অপকীর্তির ছবি তোলে এনাম। ছবিগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে রাকিব চৌধুরীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করে সে। কারণ তার টাকার দরকার। না হলে তার প্রেমিকার বিয়ে হয়ে যাবে অন্য মানুষের সঙ্গে।’
পরিচালক সুজন বড়ুয়া গ্লিটজকে বলেন, ‘নাটকটি ১ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, ভাবনা, শ্যামল এবং মাশিয়াত।
