আবারও মা হতে চান মেগান
চার মাসের ছেলে নোয়ার মাতৃত্ব বেশ উপভোগ করছেন হলিউডি অভিনেত্রী মেগান ফক্স। আর তাই মাতৃত্বকে আরও উপভোগ করতে আবারও সন্তানের জননী হতে চান মেগান। খবর মিড ডের।
মিররের বরাতে মাধ্যমটি জানায়, সম্প্রতি ‘ট্রান্সফরমারস’ খ্যাত ওই অভিনেত্রী ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনের মার্চ সংখ্যার প্রচ্ছদের জন্য ফটো শুটের কাজ সম্পন্ন করেছেন। তবে সেসময় মেগান জানান, তিনি কখনোই জনপ্রিয়তা বা খ্যাতির জন্য কাজ করেননি।
২৬ বছর বয়সি ওই অভিনেত্রী বলেন, তিনি তার সন্তানের জন্মের পরই জীবনের সবচেয়ে সুখের সময় পার করছেন। সারা জীবনই তিনি মা হতে চেয়েছেন।
ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনের মার্চ সংখ্যার প্রচ্ছদে মেগানকে একটি সিল্ক গাউনে দেখা যাবে।
