২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালবাম বের করতে চান প্রিয়াংকা

কয়েকদিন আগেই মুক্তি পেল বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার একক মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’। আর এবার ভারতীয় মিউজিক নিয়ে একটি অ্যালবাম বের করার পরিকল্পনা করছেন প্রিয়াংকা। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফেরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:07 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

‘ইন মাই সিটি’র প্রচারের সময় প্রিয়াংকা বলেন, ‘আমি আমার নাচের মধ্যে ভারতীয় রীতির মিশ্রণের চেষ্টা করেছি। আমি পুরো বিশ্বকে বলিউড কি তা দেখাতে চেয়েছি। আমি ভারত নিয়ে গর্ববোধ করি। আর চেয়েছি মানুষ যখন ভিডিওটি দেখবে তখন তারা বলিউডকে চিনতে পারবে।’

ওই সাবেক ভারতীয় বিশ্ব সুন্দরী আরও বলেন, ‘আমি প্রথমেই ভিডিওটি আমার বাবাকে দেখিয়েছিলাম। তিনি তখন অসুস্থ ছিলেন। তবে তিনি ভিডিওটি অনেক পছন্দ করেন। বিশেষত আমি যে নমস্কার দিয়েছিলাম সেটি। এটি কেবল শুরু। আমি পুরো একটি অ্যালবাম বের করবার প্রস্তুতি নিচ্ছি।’