২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ বছরে ‘বয়জোন’

আয়ারল্যান্ডের ব্যান্ড বয়জোন চলতি বছর তাদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। উপলক্ষ্যটি তারা উদ্যাপন করার পরিকল্পনা করছে একটি সফরের মধ্য দিয়ে। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:06 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

তাদের ওই আয়োজনের টিকেট পাওয়া যাবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডের দিন থেকে। এখন পর্যন্ত তাদের এ ভ্রাম্যমাণ কনসার্টের তারিখ বা স্থান কোনোটাই ঠিকঠাক হয়নি। তবে খুব শিগগিরি তা নির্ধারণ করা হবে।

২৬ জানুয়ারি লন্ডনের ওটু এরিনায় অনুষ্ঠিত এক কনসার্টে বয়জোন ব্যান্ডের সদস্য রোনান কিটিন তার সহকর্মী সেন লিনচের সঙ্গে এক মঞ্চে পরিবেশন করেন। লিনচ তাদের ব্যান্ডের আসন্ন কনসার্ট সম্পর্কে সকলের উদ্দেশ্যে বলেন, ‘তরুণীরা বছরের ওই সময়ে ফুল এবং চকলেট উপহার পেয়ে থাকে। তবে এবার তারা বয়জোনের কনসার্টের টিকিট পাবারও সুযোগ পাবে।’

২০০৯ সালে বয়জোন ব্যান্ডের সদস্য স্টিফেন গেটলির মৃত্যুর পর দীর্ঘ বিরতি দিয়ে কিছুদিন আগে লন্ডন এবং আয়ারল্যান্ডে একটি ট্যুরের আয়োজন করেছিলো ব্যান্ডটি। এর মূল উদ্দেশ্য ছিলো তার সর্বশেষ অ্যালবাম ‘ব্রাদার’ এর প্রচার করা।