২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ও গানে সাজু

আকাশ নিবিরের নির্মিতব্য চলচ্চিত্র ‘বিহাইন্ড দ্যা টোকাই’ এ অভিনয়সহ প্লে-ব্যাক করলেন ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজু। সিনেমার গানটি লিখেছেন ‘আকা আজাদ’, মিউজিক করেছেন সওকত রেজা।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 02:15 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

সাজু এ প্রসঙ্গে বলেন, ‘গানটির মধ্য দিয়ে আমার প্লেব্যাকে অভিষেক হল। আমি ওই সিনেমাতে গানের পাশাপাশি অভিনয় করছি। বিহাইন্ড দ্যা টোকাই এর গল্পটা পথশিশুদের নিয়ে। গল্পটা আমার মনে জায়গা করে নিয়েছে। সেজন্য আমি একজন কণ্ঠশিল্পী হয়েও এতে অভিনয় করতে পেরে খুশি।’

এদিকে আকাশ নিবির বলেন, ‘ওই সিনেমায় চারটি আইটেম সং ও একটি একক গান করবো। আমার দু’টি আইটেম সং ও একটা একক গান সম্পূর্ণ হয়েছে। আর দু’টি গান সম্পূর্ণ হলেই গানগুলোর সিডি বাজারে ছাড়া হবে।’