২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাডলি-টেইলরের সম্পর্ক শুধুই গুজব!

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো, হ্যারি স্টাইলস এর পর পপ তারকা টেইলর সুইফট এবার ডেট করছেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে। সম্প্রতি এ গুজবকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্র্যাডলি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 04:47 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এসএজি অ্যাওয়ার্ডে এক সাক্ষাৎকারে ব্র্যাডলি বলেন, ‘আমার তার সঙ্গে দেখাও হয়নি। এটি পুরোপুরি মনগড়া কাহিনী।’

সম্প্রতি রেডার অনলাইন এক বিবৃতিতে জানায়, ২৩ বছর বয়সি টেইলর তার ঘনিষ্ট বান্ধবী জেনিফার লরেন্সকে বলেন, তিনি যেন ব্র্যাডলিকে জিজ্ঞেস করেন টেইলরের ব্যপারে তার কোনো আগ্রহ আছে কিনা। তবে ওই প্রস্তাব ফিরিয়ে দেন ৩৮ বছর বয়সি ওই অভিনেতা।