দীপিকার রূপ বর্ণনায় সঞ্জয়!
‘রাম লীলা’ সিনেমায় গীতিকাব্যের মধ্য দিয়ে বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়–কোনের সৌন্দর্য বর্ণনা করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। সিনেমাটিতে একটি গ্রামের সবচেয়ে সুন্দরী তরুণীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
জানা যায়, সিনেমাটির ‘লীলা’ চরিত্রের জন্য প্রথমে নির্বাচন করা হয়েছিলো কারিনা কাপুরকে। পরে কারিনা ওই সিনেমা থেকে বাদ পড়লে সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীকেই এ চরিত্রের জন্য বেছে নিতে চেয়েছিলেন সঞ্জয়। কারণ চরিত্রটির জন্য সৌন্দর্য ছিলো অন্যতম পূর্বশর্ত। চরিত্রটির জন্য দীপিকাকে বেছে নেওয়ার প্রমাণ হয় যে, সঞ্জয়ের চোখে দীপিকাই সবচেয়ে সুন্দরী।
সিনেমাটিতে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং।
