অডিশনে ফেল করেছিলেন ফারুকী
নির্মাতা নয়, অভিনেতা হতে চেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু পারেননি। কারণ অডিশনে ফেল করেছিলেন তিনি। অন্তরঙ্গ আড্ডার অনুষ্ঠান ‘লীজান শুধুই আড্ডা’য় এমন কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে ফারুকী আরো বলেছেন তার প্রথম প্রেম, নির্মাতা হওয়ার গল্প ও স্ত্রী তিশা সম্পর্কে নানা অজানা গল্প। বলেছেন তার ছবি টেলিভিশন নির্মাণের পেছনের গল্প।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্ন নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আড্ডা
দিয়েছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন পলাশ মাহবুব।
অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ৯টা ১০ মিনিটে, বৈশাখী টেলিভিশনে।
