২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদ-জেনির ‘স্বপ্নের দিন’

‘স্বপ্নের দিন’ শিরোনামের একটি টেলিফিল্মে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জেনি ও আরমান পারভেজ মুরাদ। লিসা গাজীর উপন্যাস ‘রৌরব’ অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থিব রাশেদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 03:24 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

পরিচালক পার্থিব রাশেদ বলেন, ‘স্বপ্নের দিন একটি সাইকো থ্রিলার টেলিফিল্ম। পরিবারের বড় মেয়ে অবিবাহিত লাভলী(জেনি) তার ৩২তম জন্মদিনে শহরে একা ঘুরতে বেড়িয়েছে। এর আগে সে একা বাড়ির বাইরে বের হয়নি কোনো দিন। তার পরিচয় হয় আরমান পারভেজ মুরাদের সঙ্গে। এটি মেনে নিতে পারে না তার ছোটবোন। এদিকে মুরাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান সবাই।’

জেনি ও আরমান পারভেজ মুরাদের পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, ড. ইনামুল হক, মণীষা শান্তা, বাবু এবং অপু। জাসমিন জামিল চলচ্চিত্রের ব্যানারে নির্মিত টেলিফিল্মটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রাজ।