কৃষ্ণকলির ‘বুনোফুল’
শিল্পী কৃষ্ণকলির কণ্ঠে ধারণকৃত সাঁওতাল ও ঝুমুর গান নিয়ে ২৯ জানুয়ারি অ্যালবাম ‘বুনোফুল’ এবং ব্যান্ড সঙ্গীতের ‘মনোসরণি’ এই দু’টি সিডির মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল মিউজিক।
বেঙ্গল মিউজিকের মহাব্যবস্থাপক কমল খালিদ গ্লিটজকে বলেন, অ্যালবাম দু’টির মোড়ক উন্মোচন করবেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা মোল্লা সাগর এবং শিল্পী ও সাংস্কৃতিক কর্মী অমল আকাশ।
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যা ৭টার ওই অনুষ্ঠানে শিল্পী কৃষ্ণকলি ও মনোসরণি দলের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
