২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচার চাইতে বিবসনা হওয়া সহজ!

হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড ‘অন দি রোড’ সিনেমায় বিবসনা দৃশ্যে অভিনয় করেছেন। তিনি মনে করেন নাচার চাইতে বিবসনা দৃশ্যে অভিনয় করা বেশি সহজ। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্টা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 10:32 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

২২ বছর বয়সি ক্রিস্টেন তার আসন্ন সিনেমাটির চরিত্রের কারণে বেশ কিছুদিন সংবাদের শিরোনামে ছিলেন। সম্প্রতি ডব্লিউ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ক্রিস্টেন সঠিকভাবে নাচার ক্ষেত্রে তার সমস্যার কথা জানান।

এ বিষয়ে ক্রিস্টেন বলেন, ‘সকলেই অন দি রোড সিনেমায় বিবসনা দৃশ্যে অভিনয়ের বিষয়ে জানতে চাইত। কিন্তু ওই সিনেমায় আমাকে নাচতেও হয়েছে। যা আমার জন্য বিবসনা হবার চাইতেও কষ্টসাধ্য ছিলো।’

‘টোয়াইলাইট’ খ্যাত এ অভিনেত্রী পর্দায় বিবসনা হওয়ায় সকলের নেতিবাচক মন্তব্যে একদমই অবাক হন নি। তিনি এ বিষয়ে বলেন, ‘সকলে বিষয়টি কিভাবে নেবে তা আমি আগেই ধারণা করেছিলাম। তবে আমার কাজ নিয়ে আমি গর্ববোধ করি।’