ধারাবাহিক ‘মাস্টার বাড়ি’
‘মাস্টার বাড়ি’ শিরোনামে নিজের লেখা একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন আগুন আহমেদ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, মুনিরা মিঠু, শবনম পারভীন, রহমত আলী, মুনমুন আহমেদ, মাজনুন মিজান, প্রাণরায়, লিটু আনাম, পুতুল, জুয়েল রানা, নাফিজা। একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে থাকছেন শাহরিয়ার শুভ।
পরিচালক আগুন আহমেদ বলেন, ‘এটি আমার পরিচালনায় ৫৩তম নাটক। মাইমুনা প্রডাকশন হাউজ এর ব্যানারে নির্মিত নাটকটির নির্বাহি প্রযোজক হিসাবে ছিলেন রেজাউল করিম দিদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামিল হোসেন সুমন।’
অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘অনেকদিন পর নূহাশ চলচ্চিত্রের সব কলাকুশলী এবং তারকাকে পেয়ে ভালোই লেগেছে।’
