শিল্পকলায় উচ্চাঙ্গ সংগীত উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় ২৮ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসব।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসব চলবে। ২৮ জানুয়ারি বিকেল ৩ টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীত চর্চা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীতজ্ঞ মোবারক হোসেন খান এবং নৃত্যশিল্পী লায়লা হাসান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগীত ও নৃত্য বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের তালুকদার।
২৮ জানুয়ারি উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন শিল্পী শাহাদাৎ হোসেন খান-সরোদ, আফসানা খান-সেতার, রুখসানা খান- সরোদ, সংগত-তবলা-জাকির হোসেন, লুভা নাহিদ চৌধুরী-খেয়াল, অসিত রায়-ধ্রুপদ, প-িত শিবনাথ দাস-বাঁশি, ফকির শহিদুল ইসলাম, রিনাত ফৌজিয়া-সেতার, অসিত দে, লায়লা তাসমীন ও রেজওয়ানুল হক ঠুমরী।
উচ্চাঙ্গ নৃত্যশিল্পীদের মধ্যে কচি রহমান-কত্থক, ফারহানা চৌধুরী বেবী, হেনা হোসেন, রেশমা জামান প্রিয়া -ওডিসি, রুমানা আজাদ মিতুল-ভরত নাট্যম এবং মুনমুন আহমেদ-কত্থক পরিবেশন করবেন।
২৯ জানুয়ারি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মাহমুদুল হাসান, অনিল কুমার সাহা, জয়ন্তি লালা, ড. হারুনুর রশিদ, আমিন আক্তার সাদমানি ও শেখ জসিম এবং প্রিয়াংকা গোপ-ঠুমরী, মো. কামাল জহীর শামীম- সেতার, সত্যজিৎ চক্রবর্ত্তী- সেতার ও উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করবেন কস্তÍুরী মুখার্জী-ভরত নাট্যম ও অনিমা দত্ত-কত্থক।
৩০ জানুয়ারি পরিবেশিত হবে শিল্পী বাদল প্রামাণিক-কণ্ঠ, মো. শোয়েব-কণ্ঠ, চন্দনা দেবী হাজং, ইউসুফ খান-সরোদ, নিশীথ দে- সেতার, নিলয় আহসান-কণ্ঠ, আমিরান আহসান- সেতার, ও দোলন কানুনগো- মোহনবীণা। এছাড়া উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করবেন সাজু আহমেদ, সামিহা সিদ্দিক ঐশী ও মাহবুবা হোসেন রুহী-কত্থক, বেবী রোজারিও-ভরত নাট্যম, তামান্না রহমান-মণিপুরী, শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাবাসসুম আহমেদ-কত্থক ।
