রাজেশ খান্নার পদ্মভূষণ প্রাপ্তিতে আনন্দিত অক্ষয়
রাজেশ খান্নার মরণোত্তর পদ্মভূষণ প্রাপ্তিতে উৎফুল্ল অক্ষয় কুমার।
সম্প্রতি ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পদক ‘পদ্মভূষণ’ এ ভূষিত করা হয়েছে প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে। এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন তার জামাতা অভিনেতা অক্ষয় কুমার। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
অক্ষয় বলেন, ‘আমি সত্যিই দারুণ আনন্দিত। সরকারের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার শ্বশুরের কাজের মর্যাদা দিয়েছেন। আমি খুব খুশি।’ রাজেশ খান্নার বড় মেয়ে টুইঙ্কেলকে বিয়ে করেছেন তিনি।
২০১৩ সালের ভারতীয় ওই রাষ্ট্রীয় সম্মাননার ঘোষণা দেওয়া হয় ২৫ জানুয়ারি। ২০১২ সালের জুলাইতে মৃত্যুবরণ করেন বলিউডের প্রথম ‘সুপার স্টার’ রাজেশ খান্না।
