আবার ‘অন্তরে অন্তরে’
নব্বইয়ের দশকে সালমান শাহ ও মৌসুমী অভিনীত, শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ চলচ্চিত্রটি রিমেক করতে যাচ্ছেন নির্মাতা আতিক রহমান। ইতোমধ্যে আশা প্রডাকশন্স থেকে সিনেমাটির কপি রাইট কিনেছেন পরিচালক ।
আতিক রহমান গ্লিটজকে বলেন, ‘সিনেমাটির অভিনয় শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। কয়েকজনের সঙ্গে কথা চলছে। আশা করছি মার্চের মাঝামাঝি সিনেমার শুটিং শুরু হবে। শুটিং হবে সেন্ট মার্টিন দ্বীপে এবং টাংগাইল জমিদার বাড়িতে।’
নব্বইয়ের ‘অন্তরে অন্তরে’ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আগুন, রিজিয়া পারভিন, খালিদ হাসান মিলু। জনপ্রিয় ৬টি গানের মধ্যে আছে এখানে দু’জনে নিরোজনে, কালতো ছিলাম ভালো আজ আমার কি হলো, ও দাদী ও দাদী আমি তোমার দিওয়ানা, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, অন্তরে অন্তরে এবং ও হিরো ও হিরো। এর মাধ্যমে এই প্রথমবারের মতো সালমান শাহ, মৌসুমী অভিনীত কোনো সিনেমা বাংলাদেশে রিমেক হচ্ছে।
