২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনাকে হটিয়ে সোনাম

বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারের ৫টি সিনেমায় ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করলেও পরবর্তী সিনেমায় ক্যাটরিনাকে বাদ দিয়ে সোনাম কাপুরকেই বেছে নিয়েছেন আদিত্য চোপড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

খবর মিড ডের।

ইয়াশ রাজ ফিল্মস শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রানী মুখার্জির মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় নিয়মিত কাজ করেছে। ক্যাটরিনাও এ খ্যাতনামা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে এ ধারায় কিছুটা পরিবর্তন এনেছেন আদিত্য চোপড়া। জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালকরা পরবর্তী সিনেমায় ক্যাটরিনাকে প্রধান চরিত্রের জন্য বেছে নিলেও আদিত্য চোপড়া ক্যাটরিনাকে নেবার সিদ্ধান্ত বাতিল করে দেন।

আদিত্য চোপড়ার এমন সিদ্ধান্তে একজন বলেন, ‘ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে আলী আব্বাস জাফরের দ্বিতীয় সিনেমায় মেরে ব্রাদার কি দুলহান এর ধারা বজায় রেখে আবারও ক্যাটকেই বেছে নেওয়া হবে এমনটি ভাবা হলেও পরিচালক প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নেন।’

আর এরপরই আদিত্য ইয়াশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে ক্যাটরিনার বদলে সোনাম কাপুরকে বেছে নেন।