স্মার্টফোনের প্রচারে বিপাশা
পুনে ভিত্তিক কোম্পানি বিয়ন্ড টেক ইলকট্রনিকস প্রা. লি. এর স্মার্টফোন, ফ্যাবলেট এবং ট্যাবলেটের প্রচারণা করবেন বলিউডি অভিনেত্রী বিপাশা বসু।
খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
বিয়ন্ড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন বিপাশা। আধুনিক প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের আগ্রহের ভিত্তিতে বিজ্ঞাপনে তরুণদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানা যায়।
বিটিইপিএল এর প্রতিষ্ঠাতা এবং সিউও প্রশান্ত বোরা বলেন, ‘আমাদের কোম্পানির পণ্যগুলোর জন্য বিপাশাই আদর্শ। তার মধ্যে সৌন্দর্য, কমনীয়তা, সুস্বাস্থ্য এবং বুদ্ধিমত্তার মিশ্রণ রয়েছে। তিনি আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। আর তাই ভোক্তারা তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখে খুশি হবেন।’
চুক্তি অনুযায়ী ব্র্যান্ডটির টিভি এবং অনলাইন বিজ্ঞাপনে বিপাশা কাজ করবেন।
