২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনের প্রতি আদালতের নির্দেশ

হলিউডি পরিচালক জেমস ক্যামেরনকে তার সুপার হিট সিনেমা ‘অ্যাভেটর’-এর চিত্রনাট্য তার প্রাক্তন কর্মচারী এরিক রাইডারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রাইডারের অভিযোগ ক্যামেরন তার ধারণা অনুকরণ করে সিনেমাটি বানিয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এরিক আগে ক্যামেরনের লাইটস্ট্রম এন্টারটেইনমেন্টে কাজ করতেন। ২০১১ সালে এরিক ক্যামেরনের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিনেমাটি তার লেখা সিনেমার কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। তার সিনেমাটির নাম ছিলো ‘কে. আর. জেড ২০৬৮’।

ক্যামেরন তারই গল্প নিজের সিনেমায় ব্যবহার করেছেন এবং এর বিনিময়ে তিনি এরিককে কৃতিত্ব দেননি। আর তাই এরিক ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে ক্যামেরনের মতে, এরিক তার গল্পটি প্রযোজনা প্রতিষ্ঠানকে জানাবার ৫ বছর আগেই তিনি সিনেমাটির কাহিনী লিখেছিলেন।

এ মামলায় চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলস কোর্টের বিচারক এলান রোজেনফিল্ড ক্যামেরনকে ‘অ্যাভাটার’ সিনেমার চিত্রনাট্য রাইডারকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।