২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টার এ্যাওয়ার্ড ২০১২’

‘আর টিভির স্টার এ্যাওয়ার্ড ২০১২’ অনুষ্ঠিত হচ্ছে

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 09:28 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

আরটিভির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট’। ২৬ জানুয়ারি, শনিবার সন্ধ্যা সাতটায় ‘প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও’ এর বলরুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, এলজিআরডি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ।

আয়োজনটি সম্পর্কে জানানো হয়েছে, আরটিভির ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত সকল নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কন্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারকে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার এ্যাওয়ার্ডÑ২০১২’ প্রদান করা হবে। নাটক বিভাগের বিচারক হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান ও নাট্য ব্যক্তিত্ব ওয়াহিদা মল্লিক জলি; সঙ্গীত বিভাগে সঙ্গীত পরিচালক আলম খান, সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা ও সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী নকীব খান এবং নৃত্য বিভাগে নৃত্য প্রশিক্ষক লায়লা হাসান, নৃত্য প্রশিক্ষক জিনাত বরকত উল্লাহ ও নৃত্য প্রশিক্ষক দীপা খন্দকার দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন প্রযোজক শাহরিয়ার ইসলাম। 

নাটক বিভাগ থেকে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, একঘন্টা ও টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক- এই তিন ক্যাটাগরিতে রচয়িতা, পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতাÑকেন্দ্রীয় চরিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রীÑকেন্দ্রীয় চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতাÑপ্রধান চরিত্র এবং শ্রেষ্ঠ অভিনেত্রীÑপ্রধান চরিত্রে এ্যাওয়ার্ড প্রদান করা হবে। সঙ্গীত থেকে সিনিয়র সঙ্গীত শিল্পী(পুরুষ), সিনিয়র সঙ্গীত শিল্পী(নারী), প্রমিজিং সঙ্গীত শিল্পী(পুরুষ), প্রমিজিং সঙ্গীত শিল্পী(নারী) এবং ব্যান্ড দলকে এ্যাওয়ার্ড প্রদান করা হবে। নৃত্য থেকে কোরিওগ্রাফার, নৃত্য শিল্পী(পুরুষ) এবং নৃত্য শিল্পী(নারী)Ñকে এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া, গতবছরের মত এবারও আরটিভি বাংলাদেশের একটি পরম্পরা পরিবারকে  ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার এ্যাওয়ার্ডÑ২০১২’ প্রদান করা হবে। এবছর ‘পরম্পরা পরিবার পদক’ তুলে দেওয়া হবে বাংলাদেশের সংগীত অঙ্গনসহ এই উপমহাদেশের সংগীত ভুবন আলোকিত করা সাংস্কৃতিক পরিবার, লোকসঙ্গীতের প্রবাদপুরুষ আব্বাসউদ্দীন-এর পরিবারকে। পরিবারের পক্ষ থেকে একজন এ পদক গ্রহণ করবেন।