২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের নম্রতায় মুগ্ধ আশা

আশার প্রথম বলিউডি সিনেমা ‘মাই’ এর মিউজিক লঞ্চ করেন শচীন। আর সেখানেই আশা ভোঁসলে বলেন, শচীন বরাবরই তার পাশে রয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:56 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

২২ জানুয়ারি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আশা বলেন, ‘শচীন আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আর আমি তাকে যখনই ডেকেছি, তিনি আমাকে কখনওই না বলেন নি। তিনি যতই উপরে উঠেছেন, ততটাই ন¤্র হয়েছেন।’

বলিউডের পরিচালক মহেশ কডিয়াল পরিচালিত ‘মাই’ সিনেমায় সন্তান-পরিত্যক্ত এক মায়ের কাহিনী তুলে ধরা হবে। এ সিনেমায় আশা ভোঁসলেসহ আরও অভিনয় করেছেন পদ্মিনী কোলাপুরি, রাম কাপুর, নাভিন কৌশিক।