২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে গেল শেষ দৃশ্য!

সম্প্রতি বলিউডি পরিচালক রাম গোপাল ভার্মা তার মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘দি অ্যাটাকস অফ ২৬/১১’-এর শেষ দৃশ্যে পরিবর্তন এনেছেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে  সিনেমাটি নির্মাণ করা হয়েছে। খবর টিএনএন এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 02:00 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

রাম গোপাল ভার্মা বলেন, ওই ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণে তিনি কখনওই আগ্রহী ছিলেন না। প্রযোজক পরাগ সাংভি তাকে ঘটনাটি নিয়ে সিনেমা নির্মাণে রাজি করান।

সাংভি বলেন, ‘সিনেমাটি ভারতের জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম। বিশেষ করে ২৬/১১ এ যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং যারা সকলকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন তাদের স্মরণে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।’

রাম গোপাল ওই সিনেমায় ঘটনার দিনের রাত ৯টা থেকে ১টা পর্যন্ত সময়কে পর্দায় তুলে ধরবেন। এ সময় আক্রমণকারীদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিনেমাটির সমাপ্তি হবে কাসাবের ফাঁসির মধ্য দিয়ে। এর আগে কাসাবের ফাঁসির পরও কয়েকটি দৃশ্য চিত্রায়ণ করা হয়েছিলো। সেগুলো সম্প্রতি বাতিল করা হয়েছে।

এ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকার। তিনি তদন্ত কমিশনের একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। ১ মার্চ সিনেমাটি মুক্তি পেতে যাছে।