২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন শাকিরা

প্রথম পুত্র সন্তানের জন্ম দিলেন কলোম্বিয়ার গায়িকা শাকিরা। ২২ জানুয়ারি, মঙ্গলবার বার্সেলনা হাসপাতালে প্রথম সন্তানের জন্মের মধ্য দিয়ে মা হলেন এ পপস্টার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 10:35 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

মাধ্যমটি জানায়, সেখানকার সময় অনুযায়ী রাত সাড়ে ৯টায় শাকিরা তার সন্তানের জন্ম দেন। জন্মের সময় শিশু সন্তানের ওজন ছিলো প্রায় তিন কেজি। মা এবং শিশু দু’জনেই সুস্থ আছেন। শাকিরাকে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ‘ছেলে বন্ধু’ এফ.সি. বার্সেলনা সকার খেলোয়ার জেরার্ড পিকে হাসপাতালে ভর্তি করেন।

এ সেলিব্রেটি জুটি এবং তাদের পরিবার জানায়, ‘শাকিরা মেবারাক এবং জেরার্ড পিকের প্রথম সন্তান মেলান এর জন্মে আমরা সবাই আনন্দিত। মেলান নামের অর্থ দুর্মূল্য, প্রেমময় এবং কল্যাণময়। প্রাচীন ল্যাটিন শব্দ অনুসারে এর অর্থ অধীর এবং সংস্কৃতমনা।’

২২ জানুয়ারি শাকিরা সন্তানের জন্ম দেবেন এ বিষয়টি আগেই ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় জমে যায়। মঙ্গলবার সকালে শাকিরা টুইট করেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই সকলে আমার জন্য প্রার্থনা করুন।’

ডাক্তার কার্লোটা গার্সিয়া এবং ভালডেকাসার পূর্ব নির্ধারিত সময়েই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন পপ তারকা শাাকিরা।