২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়োন্সির কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত

২১ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের ইনওগারেশন বল-এ আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন পপ তারকা বিয়োন্সি নোলস। খবর ব্যাং শোবিজ-এর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

৩১ বছর বয়সি বিয়োন্সি সেদিন হোয়াইট হাউজে প্রেসিডেন্টের শপথ গ্রহণ এবং বক্তৃতা শেষে আমেরিকার জাতীয় সঙ্গীত ‘দ্যা স্টার স্প্যাংগেলড ব্যানার’ গেয়ে শোনান।

এর আগে, প্রেসিডেন্ট বারাক ওবামার একনিষ্ঠ সমর্থনকারী হিসেবে গত বছরের নভেম্বরে আমেরিকার নির্বাচনের সময় ওবামার পক্ষ থেকে একটি বিশেষ টিশার্ট ডিজাইন করেন বিয়োন্সি। সেই সঙ্গে নির্বাচনের জন্য অর্থও সংগ্রহ করেন তিনি।