রিহানার নিজস্ব নকশা
ব্রিটেনে নিজের ফ্যাশন লাইন চালু করবেন পপতারকা রিহানা। এটির উদ্বোধন তিনি করবেন চলমান লন্ডন ফ্যাশন উইকে, একটি ক্যাটওয়াক প্রদর্শনীর মাধ্যমে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
এ ব্যাপারে রিহানা বলেছেন, ‘লন্ডন ফ্যাশন উইকে নিজের ফ্যাশন লাইনের উদ্বোধন করাটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। আমি অনেকদিন ধরেই নিজের নকশা করা পোশাকের একটি প্রদর্শনী করতে চাচ্ছিলাম, সেটা এখানে হওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের ব্যাপার।’
চলতি বছরের ৫ মার্চ থেকে রিহানার ওই ফ্যাশন লাইনের পণ্য পাওয়া যাবে ব্রিটিশ ফ্যাশন স্টোর ‘রিভার আইল্যান্ড’-এ।
