২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়েলের ‘একলা প্রথম’

সম্প্রতি ভারতের কলকাতায় জুয়েল মোর্শেদ জ্যুর প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

জুয়েল এ মুহূর্তে কলকাতায় রয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জুয়েল জানিয়েছেন, পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ডে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয় ১৪ জানুয়ারি। কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের অন্যতম সদস্য সিধু অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতার ইথার ব্যান্ডের অম্লান, বাংলাদেশের শফিক তুহিন প্রমুখ।

জুয়েল বলেন, ‘আমার একলা প্রথম অ্যালবামটি এখানকার শ্রোতারা আগ্রহ নিয়েই গ্রহণ করেছেন। অ্যালবামটি নিয়ে তাদের আগ্রহ দেখে আমি আনন্দিত। যেহেতু নতুনভাবে অ্যালবামটি তৈরি হয়েছে তাই বাংলাদেশের বাজারে এটি নতুন করে ছাড়ার ইচ্ছে আছে।’

‘একলা প্রথম’ ভারতের বাজারে এনেছে কলকাতার ট্রু ইস্টার্ন মিউজিক। ‘একলা প্রথম’ অ্যালবামের ১১টি গানের মধ্যে ৪টি গানে জুয়েলের সঙ্গে কন্ঠ দিয়েছেন ভারতের সোমলতা ও সোমচন্দ্র এবং বাংলাদেশের কণ্ঠশিল্পী পড়শি ও এলিটা।

তার রিমেক ওই অ্যালবামটি বাংলাদেশের বাজারে প্রথম আসে ২০১০ সালের ১১ নভেম্বর। অ্যালবামটি প্রকাশ করেছিল অগ্নিবীণা।