২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচনা সঙ্গীতে ন্যান্সি

গান বিষয়ক রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর সূচনাসঙ্গীতের রেকর্ডিং শেষ হয়েছে শুক্রবার রাজধানীর মগবাজারের একটি  স্টুডিওতে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:40 PM

Updated : 26 Jul 2022, 02:59 PM

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর জন্য গাইলেন ন্যান্সি । এতে আরো কণ্ঠ দিয়েছেন অদিত,  শোয়েব  ও হাসিব।

ন্যান্সি গ্লিটজকে বলেন, ‘এই প্রথম কোনো রিয়েলিটি শোর জন্য গান করলাম। গানটির কথা উদ্দীপ্ত করবে প্রতিযোগীদের। জেগে ওঠো দ্বিধা  ভেঙে, নাও ছিনিয়ে বিজয়  শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অদিত।’

অদিত বলেন,  ‘এর আগে ‘মনপুরা’, ‘জাগো’, ‘হ্যালো অমিত’ এবং ‘দেহরক্ষী’ সিনেমার গানের সঙ্গীত পরিচালনা করলেও এতো বড় একটি রিয়েলিটি শোয়ের কাজ করে বেশ ভালো লাগছে। এতে স্বপ্ন, বিজয় ও তা অর্জনের বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা  হয়েছে।’

  ‘বাংলাদেশি আইডল’ এর অডিশন শুরু হবে ফেব্রুয়ারি মাসে।