২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করতে চান ক্রিস্টেন

সম্প্রতি হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ প্রেমের পর এবার গাঁটছড়া বাঁধার চিন্তা করছেন ক্রিস্টেন। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 10:54 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

গেলো বছর ক্রিস্টেন রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ‘টোয়াইলাইট’ খ্যাত এ হলিউডি জুটির সম্পর্কে ফাটল ধরে। তবে সম্পর্কটিকে একটি সুযোগ দেন প্যাটিনসন।

হলিউড লাইফের বরাতে মাধ্যমটি জানায়, ‘দি রোভার’ সিনেমার শুটিং-এর কারণে প্যাটিনসনকে প্রায় দু’মাস ক্রিস্টেনের থেকে দূরে থাকতে হবে। আর তাই শুটিং শেষেই প্যাটিনসনের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবেন ২২ বছর বয়সি স্টুয়ার্ড।

মাধ্যমটি জানায়, ‘ক্রিস্টেন কাজের ফাঁকে সময় বের করে প্যাটিনসনের সঙ্গে দেখা করবেন। অল্প সময়ের জন্য হলেও তিনি প্যাটিনসনের সঙ্গে কথা বলবেন।’

ক্রিস্টেন এ বিষয়ে বলেছেন, ‘আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে তার আমাকে প্রয়োজন। আসলে আমাদের দু’জনেরই দু’জনকে প্রয়োজন।’

যদিও আপাতত ২৬ বছর বয়সি হলিউডি অভিনেতা প্যাটিনসন তার কাজের প্রতিই বেশি মনোযোগ দিতে চাইছেন। আর তাই ক্রিস্টেনের সঙ্গে সম্পর্কটি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

এক গোপন সূত্রে জানা যায়, ‘প্যাটিনসন বর্তমানে কাজের দিকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। সম্পর্ক নিয়ে নতুন করে কোনো জটিলতায় জড়িয়ে আবারও মানসিকভাবে ভেঙে পড়ার ঝুঁকি নিতে চাইছেন না তিনি। তবে এখনই বিয়েতে রাজি করাতে না পারলেও প্যাটিনসনের পাশে থাকতে চান ক্রিস্টেন।