২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেমিস্ট্রি অব লাভ’

তরুণ প্রজন্মের প্রেমঘটিত সমস্যা নিয়ে নাটক ‘কেমিস্ট্রি অব লাভ’

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 08:58 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি হচ্ছে নাটক ‘কেমিস্ট্রি অব লাভ’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা রাহা। সম্প্রতি ঢাকার উত্তরার মন্দিরা হাউজে এবং এশিয়ান ইউনিভার্সিটিতে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন  নাসিম সাহনিক।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহা , প্রবীর দত্ত , মিতুল , ভিট তারকা দোলনসহ  আরো অনেকে।

এ বিষয়ে নাসিম বলেন, ‘নাটকটিকে মোবাইল , ফেইসবুক, মাদক, ভিডিও ক্লিপস, আকাশ সংস্কৃতিসহ সমাজের নানারকম উপাদান কিভাবে টিনএজাদের প্রভাবিত করছে এবং এই প্রভাব তাদের প্রেমময় জীবনকে কিভাবে জটিল করে তুলছে তা তুলে ধরা হয়েছে।’

নাসিম আরো বলেন, ‘নাটকটিতে বাস্তব ঘটনাগুলোকেই নাটকীয় ভঙ্গীতে কিছুটা হাস্যরস মিশিয়ে উপস্থাপন করা হবে। এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই নাটকটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’

রাহা বলেন , ‘তরুণ প্রজন্মের  প্রেমঘটিত সমস্যা বাস্তবতার নিরীখে নাটকটিতে তুলে ধরা হয়েছে। আমার চরিত্রও ছিলো বেশ চ্যালেঞ্জিং। আশা করা যায় কমেডি ধাঁচের নাটকটি দর্শকপ্রিয় হবে।’