২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ম্যাচ জেতাবেন কঙ্গনা!

সোহেল খানের ক্রিকেট দলের জন্য সৌভাগ্য বয়ে আনবেন কঙ্গনা রানৌত!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগ এ অংশ নেওয়া অভিনেতা এবং প্রযোজক সোহেল খানের ক্রিকেট দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানৌত। তাকে এ ব্যাপারে রাজি করিয়েছেন কাছের বন্ধু এবং সোহেলের ভাই সালমান খান। খবর  মিডডের।

জানা গেছে, দলটির জন্য কঙ্গনাকে সৌভাগ্যের প্রতীক মনে করেন সালমান। আর তাই তিনি চাইছিলেন, দলের সবগুলো ম্যাচেই যেন মাঠে উপস্থিত থাকেন কঙ্গনা। সালমানের এ অনুরোধ ফেলতে পারেননি কঙ্গনা; আর তাই দলটির অধিকাংশ ম্যাচেই মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে সূত্র জানায়, ‘গত বছর সোহেল খানের দলের অবস্থা ছিলো খুবই শোচনীয়। কিন্তু তারপরও, দলটি টুর্নামেন্টের সেই কয়েকটি ম্যচেই জিততে পেরেছে, যে কটি ম্যাচে গ্যালারিতে ছিলেন কঙ্গনা। আর তাই দলের জয়ের জন্য কঙ্গনার উপস্থিতিকে লাকি মনে করছেন সালমান।’

সুনীল শেঠীর অধিনায়কত্বে সোহেল খানের দলটিতে এবছর দেখা যাবে পাঁচ নতুন মুখকে। দলের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখকে।