২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো একত্রে পাচিনো-পালমা

২০ বছর পর একসঙ্গে কাজ করছেন আল পাচিনো এবং ব্রায়ান ডি পালমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

দীর্ঘ ২০ বছর পর আবারো একত্রে কাজ করতে যাচ্ছেন হলিউডি পরিচালক ব্রায়ান ডি পালমা এবং অভিনেতা আল পাচিনো। তবে ‘স্কারফেইস’(১৯৮৩) এবং ‘কার্লিতো’স ওয়ে’(১৯৯৩) এর মতো ক্রাইম মুভি নয়; বরং এক ফুটবল কোচের করুণ কাহিনী অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘হ্যাপি ভ্যালি’তেই আরো একবার জুটি বাঁধবেন তারা। খবর ইয়াহু নিউজ-এর।

এডওয়ার্ড আর প্রেসম্যান প্রযোজিত সিনেমাটি নির্মিত হবে পেন স্টেট ফুটবল কোচ জো প্যাটারনোর জীবনীভিত্তিক উপন্যাস ‘প্যাটারনো’ অবলম্বনে। এ বিষয়ে এডওয়ার্ড বলেছেন, ‘একজন জটিল কিন্তু অত্যন্ত দৃঢ় মানসিকতার মানুষ, যাকো শেষ পর্যন্ত নিজের কর্মফলের কারণেই ভুগতে হয়- তার গল্প বলার জন্য এই দু’জনের (আল পাচিনো, ব্রায়ান ডি পালমা) চেয়ে ভালো আর কেউ হতে পারে না।’

জো পানস্যাস্কি রচিত বই থেকে সিনেমাটির জন্য চিত্রনাট্য তৈরি করছেন ডেভিড ম্যাকেনা। এটির কাজ চলতি বছরে শুরু হলেও কবে নাগাদ মুক্তি পাবে- সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো।