২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুইঙ্কেলকে অক্ষয়ের গান উপহার

১৭ জানুয়ারি বলিউডি তারকা দম্পতি অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নার বিয়েবার্ষিকী। দিনটিতে স্ত্রীকে ব্যাতিক্রমী এক উপহার দিলেন অক্ষয়। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 01:49 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি ‘স্পেশাল ছাব্বিশ’ সিনেমার জন্য প্রথমবারের মতো স্বকন্ঠে গান গেয়েছেন অক্ষয়। নিজের গাওয়া ওই গানটি স্ত্রী টুইঙ্কেলকেই উৎসর্গ করেছেন তিনি।

এ ব্যাপারে অক্ষয় বলেন, ‘১৭ জানুয়ারি আমাদের বিয়েবার্ষিকী; এছাড়া ভ্যালেন্টাইনস ডেও সামনে। আর তাই আমার গাওয়া প্রথম গানটি টুইঙ্কেলকেই উৎসর্গ করতে চাই।’

৮ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘স্পেশাল ছাব্বিশ’ এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে এ কথা জানান অক্ষয়। তিনি আরো জানান, তিন ঘন্টা অনুশীলন করে তবেই গানটি গেয়েছিলেন তিনি। ‘মুঝমে তু’ নামের গানটি মূল সিনেমায় ব্যবহার করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এটি আমি কেবল আমার শখ পূরণের জন্য করেছি। গানটি প্রচার করা হবে, কিন্তু মূল সিনেমায় দেখানো হবে না।’