নিরামিষভোজী কারিনার মাছ খাওয়া!
নিরামিষভোজী কারিনা কাপুর খান মাছ খাওয়া শুরু করেছেন, সম্প্রতি এমনটাই জানালেন তার শাশুড়ি সিনিয়র বলিউডি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার তাই পুত্রবধূকে বাঙালি রীতিতে মাছ রান্না করে খাইয়েছেন তিনি। খবর মিড ডের।
শর্মিলা জানান, নিরামিষ রান্নার ক্ষেত্রে তার জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ। তাই কারিনার জন্য রাঁধতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিলো তাকে। তবে কারিনা এখন মাছ খেতে শুরু করায় তাকে বাঙালি রীতিতে মাছ রান্না করে খাওয়াতে পারছেন তিনি।
বলিউডি অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নিরামিষ খেতে শুরু করেন কারিনা। শাহিদ নিজে নিরামিষভোজী হওয়ায় তিনি কারিনাকেও এ ব্যপারে অনুপ্রাণিত করেন। তবে কারিনার পরিবার বিষয়টি ভালো চোখে দেখেনি। কারিনার বাবা রণধীর কাপুরও বেশ অবাক হয়েছিলেন মেয়ের এ অভ্যাসে।
