২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ঋণের ঝামেলায় লিন্ডসে

হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডসে লোহান আবারও ঋণের ঝামেলায় জড়িয়েছেন। সম্প্রতি জানা গেছে সাবেক আইনজীবীর ফি বাবদ তিন লাখ ডলার বকেয়া রয়েছে তার। খবর ব্যাং শোবিজের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

‘লিজ অ্যান্ড ডিক’ খ্যাত অভিনেত্রী লিন্ডসে তার সাবেক আইনজীবী শন হলিকে বাদ দিয়ে সম্প্রতি নিউ ইয়র্কে মার্ক হেলার নামে নতুন একজনকে আইনজীবী হিসেবে নিযুক্ত করলেও জানা গেছে শনকে এখন পর্যন্ত একটি বড় অঙ্কের অর্থ পরিশোধ করেননি তিনি।

‘রাডার অনলাইন’ জানিয়েছে, ‘শনের বকেয়া ফি বাবদ তিন লক্ষ ডলার বাকি রয়েছে যা গত ছয় মাসে পরিশোধ করেননি লিন্ডসে। তিনি শনকে এখন পর্যন্ত কোন কাজের জন্যেই অর্থ পরিশোধ করেননি। শন লিন্ডসের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার নিষ্পত্তি করেছেন, গত গ্রীষ্মে গাড়ি দুর্ঘটনার মামলায় পুলিশের কাছে মিথ্যা বলার বিষয়টিও নিষ্পত্তি করেছিলেন শন। এছাড়াও পাঁচ বছরে শনের জন্যেই জেলখানার মুখ দেখতে হয়নি লিন্ডসেকে। ‘

এদিকে গুজব শোনা যাচ্ছে যে নিজের নতুন আইনজীবীকেও পয়সা দেওয়ার বেলায় গড়িমসি করবেন লিন্ডসে। অনেকেই ভাবছেন লিন্ডসের নতুন আইনজীবী হয়ত কোন ফি ছাড়া শুধুমাত্র নিজের খ্যাতি বাড়ানোর জন্য লিন্ডসের হয়ে কাজ করছেন।