২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ‘গেরিলা’

সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘গেরিলা’ ১০ টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক এষা ইউসুফ। তিনি গ্লিটজকে জানিয়েছেন, ‘২০১১ সালে সেরা চলচ্চিত্র-এর জন্য প্রযোজক এষা ইউসুফ ও ফরিদুর রেজা সাগর, সেরা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, সেরা অভিনেত্রী জয়া আহসান, সেরা খল নায়ক শতাব্দী ওয়াদুদ, সেরা চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা বিভাগের জন্য যৌথভাবে নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান, সেরা সম্পাদনা সামির আহমেদ, সেরা পোশাকসজ্জায় শিমূল ইউসুফ, সেরা শিল্পনির্দেশক অনিমেষ আইচ এবং সেরা মেকআপম্যান হিসেবে মোহাম্মদ আলী বাবুল পুরস্কার পাচ্ছেন।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:36 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এ বিষয়ে এষা আরো বলেন, ‘৯ জানুয়ারিতে তথ্য মন্ত্রনালয়ের ইস্যু করা চিঠিতে গেরিলা টিমের পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে। ১৫ জানুয়ারি আমরা চিঠিটি হাতে পেয়েছি। আমাদের টিমের অন্যান্যরাও খুব আনন্দিত। সেই সঙ্গে দর্শকদেরকেও এই আনন্দের খবরটি জানাতে চাই। কেননা আমাদের এই আনন্দের প্রধান অংশীদার দর্শকরা।’

এদিকে তথ্য মন্ত্রনালয়ের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘খুব শিগগিরি আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।’সোমবার তথ্য মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপন থেকে আরো জানা গেছে, ২০১১ সালের জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে আবদুর রাজ্জাককে (বর্ষীয়ান চিত্রাভিনেতা রাজ্জাক)। এছাড়া সেরা অভিনেতা ফেরদৌস (কুসুম কুসুম প্রেম), সেরা কাহিনীকার-মোহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সেরা গায়ক- কুমার বিশ্বজিৎ, সেরা গায়িকা- নাজমুন মুনিরা ন্যান্সি, সেরা সঙ্গীত পরিচালক- ইমন সাহা,  পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা- আলমগীর (কে আপন কে পর), পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী- ববিতা  (কে আপন কে পর), সেরা চিত্রগ্রাহক- খায়ের খন্দকার (প্রজাপতি) নির্বচিত হয়েছেন।

তবে সেরা কৌতুকাভিনেতা ও সেরা নৃত্য পরিচালক হিসেবে ২০১১ সালের জন্য কাউকে নির্বাচিত করা হয়নি। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর জন্য মোট ২৭টি ছবি জমা পড়ে। এর মধ্যে ছিল ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৭টি তথ্যচিত্র।