২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার শীর্ষে সালমান

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, সামাজিক যোগাযোগ-এর সাইটগুলো, অর্থাৎ ফেইসবুক, টুইটার, গুগলপ্লাস এবং ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলিউডি তারকা হলেন সালমান খান। সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত শাহরুখ খানের চেয়ে তার জনপ্রিয়তা অনেক বেশি। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 11:01 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

আস্তেরি অ্যানালিটিকস নামের একটি প্রতিষ্ঠানের চালানো জরিপে পাওয়া গেছে ওই তথ্য। টাইমস অফ ইন্ডিয়াকে প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, ‘বলিউডি তারকাদের নিয়ে সোশাল মিডিয়ায় চলতি গুজব এবং আলাপ আলোচনার পরিমাণ জানতে খুবই সংবেদনশীল ওয়েব টুল দিয়ে আমরা ফেইসবুক, টুইটার, গুগলপ্লাস, ইউটিউব এবং সেলিব্রেটি ব্লগ- এর হাজার হাজার পেইজের স্ক্যান করেছি। এ ক্ষেত্রে আমরা চার ধাপের একটি বিশেষ পদ্ধতিও অবলম্বন করেছি। প্রথম ধাপে জনপ্রিয় ৩০ তারকার একটি তালিকা বানাই আমরা। ২৫ টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তার জনপ্রিয়তা কেমন- পরবর্তী তিন ধাপে সেটিও যাচাই করে দেখা হয়। সবশেষে সালমান খান, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন উঠে আসেন আমাদের তালিকার শীর্ষে। এদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার অধিকারী হিসেবে এক নম্বর স্থানটি দখল করেছেন সালমান।’

জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফেইসবুকে সালমানভক্তের সংখ্যা, ৭৫১৬৫৯৭ এবং টুইটারে তার ফলোয়ারের সংখ্যা, ৩২৬৬৮৮২। ইউটিউবে সালমানের ভিডিওসংখ্যা ৬০ হাজার ৫৬৭ টি; ওদিকে গুগলপ্লাসে তার রয়েছে ২৭৭৪ ফলোয়ার।