২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ধন্যবাদ: বেন

৭০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর দুই শীর্ষ পুরষ্কার- ‘সেরা পরিচালক’ এবং ‘সেরা চলচ্চিত্র-ড্রামা’-এর ট্রফি গেছে ‘আরগো’র ঘরে। পলিটিকাল থ্রিলার সিনেমাটির অভিনেতা ও পরিচালক বেন অ্যাফ্লেক তাই এখন ভাসছেন সাফল্যের ধারায়। তবে নিজের অর্ধাঙ্গিনী অভিনেত্রী জেনিফার গার্নারকে ভুলে যাননি তিনি; আর তাই পুরস্কার নিতে মঞ্চে উঠেই স্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনি উজটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 09:29 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে বেন বলেন, ‘আমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; তার কারণেই আজ আমি এখানে দাাঁড়িয়ে আছি।’

জেনিফারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেন আরো বলেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি। পুরোটা সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তুমিই আমার সবকিছু।’

বেন আরো জানান, পুরস্কার প্রদানের আগে হ্যালি বেরি যখন ‘সেরা পরিচালক’ বিভাগের মনোনয়নগুলো পড়ে শোনাচ্ছিলেন, তখন স্পিলবার্গ (লিঙ্কন), কুয়েনটিন টারানটিনো (জ্যাঙ্গো আনচেইনড), অ্যাং লি (লাইফ অফ পাই) এবং ক্যাথরিন বিগেলো (জিরো ডার্ক থার্টি)-দের পাশে তালিকায় নিজের নাম শুনে চমৎকৃত হয়েছিলেন তিনি।

বেন বলেন, ‘দেখুন, পুরস্কারটি কোন বিভাগের, সেটা নিয়ে আমি ভাবছি না। যখন কারো নাম ওই মহারথীদের সঙ্গে উচ্চারিত হয়, সেটা আসলে জীবনের চমকপ্রদ মুহূর্তগুলোর একটি হয়ে দাঁড়ায়।’