২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের নামে কৃষ্ণকলির কাছে চাঁদা দাবি!

মোবাইল ফোনে কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের কাছে ২ লাখ চাঁদা দাবি করেছে দিদার নামধারী এক অচেনা ব্যাক্তি। চাঁদার দাবির সময় দিদার নাম উল্লেখ করেছেন সম্প্রতি জেল থেকে মুক্তিপ্রাপ্ত হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলার সাজাপ্রাপ্ত আসামী শীর্ষসন্ত্রাসী বিকাশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কৃষ্ণকলি এ বিষয়ে গ্লিটজকে বলেন, ‘আজ দুপুর ঠিক ১২টা ১৭ মিনিটে এক অচেনা নম্বর থেকে দিদার নামে একজন আমাকে ফোন করেছিলো। ফোনে তিনি আামাকে বলেন, আমরা বিকাশের লোক, ২৫ জনের লিস্ট বানিয়েছি। প্রত্যেকেই দুই লাখ করে টাকা দেবেন আমাদের, বোঝেন না সরকারের শেষ দিকে একটু খারাপ সময় যায়। আপনারা গুণী শিল্পী, এই টাকা আপনাদের জন্য কিছুই না। আর অযথা পুলিশের ঝামেলায় যাবেন না।’

পরবর্তীতে দুপুর ৩টা৩০ মিনিটে নিকটস্থ শাহাবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন শিল্পী কৃষ্ণকলি।

শাহাবাগ থানার উপপরিদর্শক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা কণ্ঠশিল্পীর অভিযোগ খতিয়ে দেখছেন।

কৃষ্ণকলি গ্লিটজকে আরো বলেন, ‘আমরা সাধারণ মানুষ, আমরা বিশেষ নিরাপত্তা নিয়ে চলিনা। তাই যখন তখন এমন হুমকির মুখে পড়তে হয়। যেতে হয় পুলিশের কাছে। কিন্তু সেই কাঙ্খিত নিরাপত্তা দেওয়ার ক্ষমতা মনে হয় নিরাপত্তারক্ষা বাহিনীর নেই। থাকলে একই ঘটনার পুনরাবৃত্তি হতো না।’