২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরগো’র ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জয়

এবারের অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন না পেলেও, ১০ জানুয়ারি ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত ১৮ তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস-এর রাতটি ঠিকই নিজের করে নিলেন বেন অ্যাফ্লেক। হলিউডি ওই অভিনেতা ও পরিচালকের নির্মিত পলিটিকাল থ্রিলার ‘আরগো’ই এবার জিতে নিয়েছে ‘সেরা চলচ্চিত্র’-এর পুরস্কারটি। বেন অর্জন করেছেন ‘সেরা পরিচালক’-এর পুরস্কার। খবর বিবিসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 09:38 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া স্বরূপ বেন বলেন, ‘এটিই হলো আমার সত্যিকারের পুরস্কার।’ এর মাত্র কয়েকঘন্টা আগেই ঘোষিত এবারের অস্কারের ‘সেরা পরিচালক’-এর মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারেননি বেন।

এদিকে অনুষ্ঠানটির সেরা অভিনেতার পুরস্কারটি প্রত্যাশিতভাবেই জিতে নেন ‘লিঙ্কন’ এর প্রধান অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। ‘জিরো ডার্ক থার্টি’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কারটি জেতেন জেসিকা চ্যাস্টেইন।

সেরা পার্শ¦ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ফিলিপ সিমুর হফম্যান, ‘দ্যা মাস্টার’ এ অভিনয়ের সুবাদে। ওদিকে ‘লা মিজারেবল’ এর সুবাদে সেরা পার্শ¦ অভিনেত্রীর পুরস্কারটি অর্জন করেছেন অ্যান হ্যাথওয়ে।

ওদিকে কমেডি সিনেমার ক্যাটগরির সবগুলো পুরস্কার অর্জন করে নিয়েছে ‘সিলভার লাইনিংস প্লেবুক।’ অস্কারের আটটি ক্যাটগরিতে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতে নিয়েছে ‘সেরা কমেডি ফিল্ম’ এর পুরস্কার। এছাড়াও এটির প্রধান চরিত্রগুলোতে অভিনয়ের সুবাদে ‘সেরা কমেডি অভিনেতা’র পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন ব্র্যাডলি কুপার এবং ‘সেরা কমেডি অভিনেত্রী’ পুরস্কারটি জেনিফার লরেন্স। ‘হাঙ্গার গেইমস’ এর সুবাদে ‘সেরা অ্যাকশন অভিনেত্রীর পুরস্কারটিও বাগিয়ে নিয়েছেন তিনিই।

অস্কারে তেমন কোন উল্লেখযোগ্য ক্যাটাগরির মনোনয়নে স্থান না পেলেও সেদিন জেমস বন্ড মুভি ‘স্কাইফল জিতে নিয়েছে ‘সেরা অ্যাকশন সিনেমা’র পুরস্কার। জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ জিতে নিয়েছেন ‘সেরা অ্যাকশন অভিনেতা’র পুরস্কার।

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে মিশেল হ্যানাকের ফরাসি ভাষার সিনেমা ‘আমোর’। ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে’র পুরস্কারটি জিতে নিয়েছেন কুয়েনটিন টারানটিনো, ‘জ্যাঙ্গো আনচেইনড’ এর জন্য। ওদিকে ‘বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে’র পুরস্কারটি অর্জন করেছেন টনি কুশনার, ‘লিঙ্কন’ এর জন্য।

প্রতিবছরের মতো এবারো ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হওয়া ওই পুরস্কার বিতরণীর বিচারকের দায়িত্বে ছিলেন ২৫০ জন চলচ্চিত্র সমালোচক; এদের সবাই যুক্তরাষ্ট্র এবং কানাডার সবচেয়ে বড় চিত্র সমালোচকদের সংগঠন ‘ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন’-এর সদস্য।