গোল্ডেন গ্লোব-এর তারকারা
এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর পুরস্কার প্রদানে থাকছেন একদল হলিউডি তারকা।
লস এঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর পুরস্কার প্রদানে দেখা যাবে একঝাঁক হলিউডি তারকাকে; তালিকায় আছেন মেরিল স্টিপ এবং জর্জ ক্লুনির মতো অভিনয়শিল্পীরাও। খবর এনডিটিভির।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর ‘কমেডি অর মিউজিকাল’ ক্যাটাগরিতে ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপকে দেখা যাবে পুরস্কার প্রদান করতে। এ কাজে সঙ্গ দেবেন এ পর্যন্ত তিনবারের গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা জর্জ ক্লুনি।
এছাড়াও অনুষ্ঠানটির বিভিন্ন পর্বের পুরস্কার প্রদানে এবার দেখা যাবে অভিনেত্রী জেনিফার গার্নার, ক্রিস্টেন উইগ, আমান্ডা সেফ্রায়েড, কেরি ওয়াশিংটনকে। থাকবেন উইল ফেরেল, রবার্ট প্যাটিনসন, জেরেমি রেনারদের মতো অভিনেতাও। পপতারকা জেনিফার লোপেজও আছেন পুরস্কার প্রদানকারীদের ওই তালিকায়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিভি অভিনেত্রী টিনা ফে এবং এমি ফিলার।
