২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাঙ্গার গেইমস' এর 'পিপলস চয়েস' জয়

সম্প্রতি অনুষ্ঠিত ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’এ পাঁচ ক্যটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ২০১২ এর সিনেমা ‘হাঙ্গার গেইমস’। খবর এনডিটিভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম /জেনিফার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:01 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

৯ জানুয়ারি লস আঞ্জেলেসে অনুষ্ঠিত ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’এ এবছর দর্শকদের ভোটে ‘ফেভারিট মুভি’,’অ্যাকশন মুভি’ এবং ‘মুভি ফ্র্যাঞ্চাইজি’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘হাঙ্গার গেইমস’। এছাড়াও সিনেমাটির জন্য অভিনেত্রী জেনিফার লরেন্স, ক্রিস হাচারসন এবং লিয়াম হেমসয়োরথ ‘ফেভারিট অনস্ক্রিন কেমিস্ট্রি’ ক্যাটাগরির পুরস্কারজয়ী হয়েছেন। সেই সঙ্গে জেনিফার পেয়েছেন ‘ফেভারিট মুভি অভিনেত্রী’ এবং ‘ফেস অফ হিরোইজম’ ক্যাটাগরির পুরস্কার।

এছাড়াও বিজয়ীদের তালিকায় রয়েছেন গায়িকা কেটি পেরি; ‘ফেভারিট ফিমেল আর্টিস্ট’ এবং ‘পপ আর্টিস্ট’ এর ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি। তার মিউজিক ভিডিও ‘পার্ট অফ মি’ এর জন্য এই পুরস্কার পান তিনি। এদিকে অভিনেত্রী স্যান্ড্রা বুলক নিউ অরলিন্সে মানবতামূলক কাজের জন্য পেয়েছেন একটি বিশেষ পুরস্কার।

৯ জানুয়ারি নকিয়া থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন ক্যালি ককো এবং অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ক্রিস্টিনা অ্যাগুইলেরা, জেসন অ্যালডিন এবং অ্যালিসিয়া কিজ।