অমিতাভকে সুপ্রিম কোর্টের নোটিশ
বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনকে সম্প্রতি বকেয়া আয়কর পরিশোধের জন্য নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির।
৮ জানুয়ারি ভারতের আয়কর বিভাগের বিশেষ পিটিশনে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঠানো নোটিশে তার বিরুদ্ধে তোলা অভিযোগটি হলো, ২০০২-২০০৩ সালে টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে তার ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত আয়কর পরিশোধ করেননি অমিতাভ। আর তাই ২০০২-২০০৩ অর্থবছরে তার বকেয়া আয়কর জমা হয়েছে ১ কোটি ৬৬ লাখ রুপি।
এর আগে ২০১২ সালের জুলাই মাসে অমিতাভের বিরুদ্ধে একই অভিযোগ তুলে মামলা করেছিরো দেশটির আয়কর বিভাগ। মামলাটিকে তখন খারিজ করে দেবার পর এবার তারা শরণাপন্ন হয়েছে সুপ্রিম কোর্টের ।
জানা গেছে, গত কয়েক বছর ধরেই ২০০২-২০০৩ সালের আয়কর মামলাটির অর্থের অঙ্ক নিয়ে সমস্যা চলছে। যার মূল কারণ, অমিতাভের মোট সাতটি ব্যাংক অ্যাকাউন্ট; যার মধ্যে তিনি শুধুমাত্র ছয়টির হিসাব দিয়েছিলেন সরকারকে।
