পোশাকে ফাল্গুন ও ভালোবাসা দিবস
টুয়েল্ভ, দেশীদশ, রং বাংলাদেশ এবং কে ক্রাফটের নতুন সংগ্রহ। লা রিভে চলছে ছাড়।
ভালোবাসা দিবসে স্পেশাল অফার এবং ফেব্রুয়ারীতে তিনটি কালেকশন নিয়ে টুয়েলভ।
একুশে ফেব্রুয়ারি, ফাল্গুন ও ভ্যালেন্টাইন সামনে রেখে পোশাক প্রতিষ্ঠান টুয়েল্ভ ক্লদিং বিশেষ আয়োজন রেখেছে।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে ক্রেতারা ৩ হাজার টাকার উপরে যে কোনো পণ্য কিনলেই পাবেন একটি লাকি কুপন। লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী পাবেন সঙ্গীসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট।
একজন ক্রেতা চাইলে একাধিকবার ক্রয়ের মাধ্যমে একাধিক কুপন পেতে পারবেন। এই সুযোগ থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
তাদের ভ্যালেন্টাইন সংগ্রহে সালোয়ার কামিজ ও পাঞ্জাবির পাশাপাশি রয়েছে পাশ্চাত্য ছাঁটের পোশাক। আছে যুগল টিশার্ট। ফাল্গুন এবং একুশের জন্য ফতুয়া, পায়জামা, পাঞ্জাবিতে আছে সমকালীন নকশার পাশাপাশি ছাঁট ও রংয়ের বৈচিত্র্য।
টুয়েলভ ক্লদিন টিম গ্রুপের ১২ তম প্রতিষ্ঠান। ২০১২ তে যাত্রা শুরু করলেও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের সরাসরি তত্ত্বাবধানে ২০১৮ সালে নতুন রূপে যাত্রা শুরু করে। ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, যমুনা ফিউচার পার্ক এবং বনশ্রি মিলিয়ে বর্তমানে টুয়েলভ’য়ের পাঁচটি শাখা আছে রাজধানীতে।
বিস্তারিত পাওয়া যাবে টুয়েলভ এর ফেইসবুক পেইজে facebook.com/Twelvebd/
- বিজ্ঞপ্তি।
দেশীদশ এর ফাল্গুন সংগ্রহ
নিপুন, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি- দেশীয় পোশাকের দশটি প্রতিষ্ঠান মিলিয়ে গড়ে ওঠা দেশীদশের সব কেন্দ্রেই রয়েছে ফাল্গুন সংগ্রহ। তাছাড়া বিভিন্ন অনুসঙ্গ, গয়না, হোম টেক্সটাইল এবং উপহার সামগ্রীর নতুন আয়োজনও রয়েছে।
তাদের বিক্রয়কেন্দ্রগুলো রয়েছে- রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে, গুলশানের তেজগাঁও লিংক রোডের হাশিম টাওয়ারে, চট্টগ্রামের পাচঁলাইচের আফমি প্লাজায়, সিলেটের কুমাড় পাড়ায় বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সে, বগুড়ার রোমেনা আফাজ সড়কের, মিল্লাত প্লাজায় এবং নারায়ণগঞ্জের বালুরমাঠ, চাষাড়ার প্যারাডাইস ক্যাসেলে।
- বিজ্ঞপ্তি।
রঙ বাংলাদেশ’য়ের ফাল্গুন ও ভ্যালেন্টাইন
পহেলা ফাল্গুন উপলক্ষ্যে সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ। হলুদ, বাসন্তি, সোনালি, সবুজ ও নীল রংয়ের উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক।
ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে রয়েছে নান্দনিক সম্ভার। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি ইত্যাদি।
ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফ্লোরাল মোটিফ’কে কেন্দ্র করে নানান আঙ্গিকে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন সংগ্রহ।
রঙ হিসেবে লালের পাশাপাশি রয়েছে সোনালি, বিস্কুট, নীল ও পেস্ট। আর অনুষঙ্গ হিসেবে রয়েছে টার্সেল।
দামগুলো হল: শাড়ি ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। সালোয়ার-কামিজ ১,৯৫০ টাকা। সিঙ্গেল কামিজ ১,৫৫০ থেকে ১,৬৮০ টাকা। স্কার্ট টপস ৮৫০ থেকে ১,৫৫০ টাকা। পাঞ্জাবি ৯৫০ থেকে ১,০৫০ টাকা। টি-শার্ট ৪শ’ থেকে ৬শ’ টাকা। গয়না ২শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকা। মেয়েদের ব্যাগ ৪শ’ থেকে ১ হাজার ২শ’ টাকা। পার্স ২শ’ ১ হাজার ২শ’ টাকা। মগ ২৯০ থেকে ৩শ’ টাকা। শোপিস ১শ’ থেকে ১ হাজার টাকা।
রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড- ওয়েস্ট রঙ, শ্রদ্ধাঞ্জলি এবং রঙ জুনিয়র’য়ের পোশাকেও রয়েছে এসব উৎসবের আমেজ। বিস্তারিত জানা যাবে www.rang-bd.com থেকে।
- বিজ্ঞপ্তি।
বসন্ত বাতাসে, ভালোবাসার সাজে কে ক্রাফট
ফাল্গুনের আয়োজনে রয়েছে বসন্তের নানান ফুলের মোটিফে হলুদ, কমলা, বাসন্তি, লেমন, সবুজ, লাল, মেজেন্টা রংয়ের পোশাক। উজ্জ্বল রংয়ের শাড়ি, কামিজ, পাঞ্জাবি, কুর্তি, শার্ট। রয়েছে শিশুদের ও পরিবারের সকলের উপযোগী পোশাক। এছাড়া যুগল কিংবা বন্ধুদের সঙ্গে মিলিয়ে পরার জন্য রয়েছে সিরিজ পোশাকের আয়োজন। মূল্যসীমা: সালোয়ার কামিজ ২ হাজার ২শ’ থেকে ৫ হাজার টাকা। শাড়ি ৬শ’ থেকে ৮ হাজার টাকা। পাঞ্জাবি ৯শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। কুর্তি সাড়ে ৭শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। শিশুদের পোশাক ২৫০ থেকে ২ হাজার টাকা। বিস্তারিত জানা যাবে kaykraft.com এ।
- বিজ্ঞপ্তি।
লা রিভ পণ্যে ছাড়
‘এন্ড অফ সিজন সেল’য়ের আওতায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই পোশাক প্রতিষ্ঠান। যাবতীয় শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী-পুরুষ ও শিশুদের যে কোনো উৎসব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ।
অনলাইন সুবিধা পেতে রয়েছে তাদের ওয়েবসাইট www.lerevecraze.com
- বিজ্ঞপ্তি।
