কে ক্র্যাফট ও বাংলার মেলার ঈদ সম্ভার
দেশীয় ফ্যাশনের অন্যতম দুই তৈরি পোশাকের প্রতিষ্ঠান ঈদ উপলক্ষ্যে আয়োজন করছে বিভিন্ন নকশার পোশাক।
কে ক্র্যাফট
তাদের পাঞ্জাবি’র আয়োজনে রয়েছে জ্যামিতিক, টেক্সটাইল টেক্সচার, কাঁথা টেক্সচার, ইসলামিক মোটিফ ও মিক্সড মোটিফের ছোঁয়া। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, জ্যাকার্ড। রং নেওয়া হয়েছে- সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, বিস্কিট, সাদা, আকাশি, কালো ইত্যাদি।
ক্রিট, আফ্রিকান, কালামকরি, এথনিক, জ্যামিতিক, জামদানি, ফ্লোরাল, টেক্সটাইল টেক্সচার ও ইসলামিক মোটিফের ছোঁয়া আছে এবারের আয়োজনে।
লেয়ার্ড স্টাইলের কামিজ ও কুর্তি, ড্রপ স্লিভ এবং কোল্ড স্লিভ, এ-লাইন কামিজ ও কুর্তি, কটিসহ কামিজ ও কুর্তি, আনারকলি স্টাইল, ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল এবং ক্ল্যাসিক কামিজ পেটার্ন। নেক লাইন, হেম স্লিভে বৈচিত্র্য আনা হয়েছে।
রং হিসেবে নেয়া হয়েছে- কালো, সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, কফি, এ্যাশ, বিস্কিট, সাদা, লাইট আকাশি, পেস্টে-বারগেন্ডি ইত্যাদি।
ইয়াংকের ঈদ আয়োজন
ছেলেদের পোশাক সারিতে রয়েছে বিভিন্ন ডিজাইন এবং রংয়ের স্লিম ফিট পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট ও ডেনিম প্যান্ট।
কে ক্র্যাফটের এইসব আয়োজন পাওয়া যাচ্ছে তাদের বিক্রয়কেন্দ্রগুলোতে।
- বিজ্ঞপ্তি।
বাংলার মেলার ঈদ আয়োজন
ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রি সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ কাপড় ব্যবহার করা হয়েছে। লম্বা, মাঝারি ও খাটো– তিন ছাঁটে পাওয়া যাবে পাঞ্জাবি।
আরও আছে হাফ শার্ট।
রয়েছে অর্গাঞ্জা সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন বেন্ড ও টাঙ্গাইল শাড়ি।
এন্ডি কটন, জয়শ্রি সিল্ক ও মিল খাদির সালোয়ার-কামিজে রয়েছে উজ্জ্বল রং। পাশাপাশি থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি। হাতের কাজের সঙ্গে নানান প্রাসঙ্গিক উপাদান।
শিশুদের জন্যেও থাকছে বিশেষ পোশাক। আর এসব আয়োজন রয়েছে তাদের সকল বিক্রয়কেন্দ্রে।
- বিজ্ঞপ্তি।
