২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন হাউজে শীতের ছাড়

লা রিভ, ক্যাটস আই ও কে ক্রাফটের বিশেষ আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 05:41 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

বসন্ত ভালোবাসায় কে ক্রাফট

বসন্ত ভালোবাসার এই সংগ্রহে থাকছে নতুন নতুন নকশার পোশাক। রংয়ে থাকছে বসন্তের ছোঁয়া ও ভালোলাগার অনুভূতি। এছাড়া যুগল ও পারিবারিক পোশাকের রয়েছে বিশেষ সম্ভার।

সময় ও পরিবেশ অনুযায়ী পোশাকে রয়েছে ঐতিহ্য ও চলতিসময়ের সমন্বয়।

উৎসবের উজ্জ্বল রং, ফ্লোরাল মোটিফ, জ্যামিতিক নকশা, কাপড়ের ভিন্নতা, সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, কটি-কামিজ, কুর্তি, লং কুর্তি, সিঙ্গেল কামিজ, কটি-কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কটি, স্কার্ট-টপ্স। এছাড়াও শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি/টপস্, পাঞ্জাবি, কটি-কামিজ ইত্যাদি। 

আর এই পণ্যগুলো পাওয়া যাবে কে ক্রাফট’য়ের সকল বিক্রয়কেন্দ্র এবং অনলাইন স্টোরে।লা রিভ পণ্যে ৭০% পর্যন্ত ছাড়।

- বিজ্ঞপ্তি।

লা রিভ’য়ে ছাড়

‘এন্ড অফ সিজন সেল’ এর আওতায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই পোশাক প্রতিষ্ঠান। যাবতীয় শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী-পুরুষ ও শিশুদের যে কোনো উৎসব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ।

পুরুষের সোয়েটশার্ট, শার্ট ও জ্যাকেটে হুডিসহ ক্যাজুয়াল ব্লেজার,জ্যাকেট, ডেনিম, চিনোস ও কার্গো প্যান্টের পাশাপাশি ছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত, সেমি লং ও শর্ট পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট এবং বক্সার।

নারীদের জন্য রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে রয়েছে জ্যাকেট, কোট, সোয়েটার, সালওয়ার কামিজ, টিউনিক এবং শ্রাগসহ ডেনিম ও শাল-এর আকর্ষণীয় সমাহার।

এছাড়াও, পরিবারের ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্নারে থাকছে জ্যাকেট, সোয়েট শার্ট ও হুডিসহ বিভিন্ন ধরণের প্যান্ট ও পায়জামা।

‘ক্যাশ অন ডেলিভারি’তে দেশব্যাপী ঘরে বসে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগের পাশাপাশি তা কেনা যাবে লা রিভের সকল আউটলেট থেকেও।

- বিজ্ঞপ্তি।

অর্ধেক দামে সেইলর পণ্য

তারা সকল পোশাক ও ফ্যাশন অনুসঙ্গে এবার দিচ্ছে মূল্যছাড়ে। পাশ্চাত্য পোশাকের ট্রেন্ড মেনে করা ডিজাইনে প্রতিটি পোশাকের কাপড় থাকছে এ দেশের আবহাওয়া উপযোগী। নানা নকশার ‘আউটার উইন্টার’ অর্থাৎ অন্য পোশাকের ওপর পরার মতো আরেকটি পোশাক যেমন- কোট, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার ইত্যাদিতেও থাকছে মূল্যছাড়।

শীত পোশাকের পাশাপাশি সেইলরের নির্ধারিত প্রতিটি পোশাকে থাকছে শতকরা ৩০ থেকে ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার সুযোগ।

স্টক থাকা শর্তে মাফিয়া রিটার্ন শিরোনামে ছাড়ের সুযোগটি সব সেইলর স্টোরেই থাকবে সীমিত সময়ের জন্য।

- বিজ্ঞপ্তি।

ক্যাটস আই’য়ের মেনজ পার্টি কালেকশন

উৎসবমুখর এবং সান্ধ্যকালীন পার্টি উপযোগী পোশাকে এনেছে পরিবর্তন। প্যালেট, প্যাটার্ন ও হেমলাইন পরিবর্তিতভাবে পোশাককে করেছে আরও আকর্ষণীয়।

মিনিম্যালিস্ট বেইজ ভেস্ট, ব্রোকেডের পেইজলি ভেস্ট, প্রিন্স কোট এবং ফরমাল সুটিংয়ে থাকছে বৈচিত্র্য। এবার নেকলাইন, কাপড়ের রং এবং বুননে ভিন্নতা আনা হয়েছে। টেইলারিংয়ে বিশেষত্ব নিয়ে ক্যাটস আই শুধুই পুরুষদের জন্য এনেছে এসব প্যাটার্ন বৈচিত্র্যের শীত পোশাক। বিক্রয়কেন্দ্রের পাশাপাশি কেনা যাবে অনলাইন থেকেও।

- বিজ্ঞপ্তি।