বুফে’তে বিশেষ আয়োজন
ওয়ান ব্যাংক, ইউসিবি এবং ঢাকা ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য হোটেল সারিনা সকাল, দুপুর, রাত ও মধ্য রাতের বুফে আয়োজনে রাখছে বিশেষ ব্যবস্থা।
এসব ব্যাংকের কার্ড হোল্ডারগণ চারবেলার সব খাবারই বুফে ব্যবস্থায় খেতে পারবেন। রাতের বুফে’তে থাকছে ‘বাই ওয়ান গেট টু’ সুবিধা। এছাড়া সকালের নাস্তা ও দুপুর ও মধ্যরাতের আয়োজনে থাকছে ‘বাই ওয়ান গেট টু’ সুবিধা।
শুক্র ও শনি সকালের নাস্তায় বুফে আয়োজনের পাশাপাশি থাকছে সুইমিংপুল ব্যবহারের সুযোগ।
এই আয়োজন উপভোগ করতে খরচ হবে: সকালের নাস্তা ২ হাজার, দুপুরের খাবার ৩ হাজার ২শ’, রাতে ৩ হাজার ৯শ’ ৯৯ এবং মধ্য রাতে ১ হাজার ৬শ’ টাকা। এসব মূল্যের সঙ্গে আলাদাভাবে ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য সেবামূল্য যুক্ত হবে।
