২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’

শীতের শুষ্কতায় ত্বকের যত্ন নেওয়ার সাহায্য করতে সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থাকছে ভ্যাসলিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2017, 07:00 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

ত্বকের শুষ্কতা, ঠোঁট ফাটা, পা-ফাটার মতো ত্বকের ছোটো-খাটো সমস্যা প্রায় সবারই হয়ে থাকে। তবে আমাদের দেশের সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের জন্য এমন ছোট সমস্যাই হতে পারে ভয়াবহ কিছু। ফলে কঠিন হয়ে উঠতে পারে এই মানুষগুলোর প্রতিদিনের জীবন। তাই দরকারে তাদের পাশে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি থাকলে, ত্বকের এমন সমস্যা থেকে তারা নিজেদের সুস্থ রাখতে পারে।

এমন ভাবনা থেকেই বাংলাদেশের পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় গত বছর থেকে শুরু করেছে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’। বিশেষ করে উত্তরাঞ্চলের বৈরি আবহাওয়ায় যেসব মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে কষ্ট করে কাজ করেন, সেসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্যই কাজ করে যাচ্ছে।

গত বছর এই প্রোজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষের মাঝে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি প্রদান করেছে ভ্যাসলিন।

এরই ধারাবহিকতায় এ বছরও উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্বকের সুস্থতায় সহায়তা করার উদ্যোগ নিয়েছে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’।  

সুবিধাবঞ্চিত মানুষকে ত্বক সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে এবার ৩০০ জন ডাক্তার এবং ৬০০ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভ্যাসলিন আয়োজিত এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।

ত্বক সুস্থ করার শক্তি হাতে হাতে ছড়িয়ে দিতে আপনিও ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’-এ অংশ নিতে পারেন। আর এজন্য চোখ রাখতে হবে ভ্যাসলিন-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ভ্যাসলিন বাংলাদেশ-এ।

‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ থেকে সংগৃহীত ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি পৌঁছে দেওয়া হবে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে।