খাদি নিয়ে উৎসব
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’।
এই উপলক্ষ্যে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তরা জানান, ৩ ও ৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ১৯জন বাংলাদেশি এবং ৭ জন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করবেন।
বাংলাদেশি ডিজাইনাররা হলেন: মাহিন খাঁন, কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, শৈবাল সাহা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, মারিয়া ইসলাম, ফারাহ আনজুম বারী, শাহরুক আমিন, নওশিন খায়ের, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসি, রাকা, ফাইজা আহম্মেদ, রিমা, সারা করিম, ফারা দিবা এবং রুপু শামস্।
আন্তর্জাতিক ডিজাইনাররা হলেন: রসনা শ্রেষ্ঠ (নেপাল), জ্যাকলিন ফং (মালয়েশিয়া), নীলান হারাসগামা (শ্রীলঙ্কা), চিমমি চদেন (ভুটান), সুকীজিত দাংচাই (থাইল্যান্ড), হিমাংশু শনি (ভারত) এবং সৌমিত্র মণ্ডল (ভারত)।
খাদি কাপড়ের হৃত গৌরব ও দেশীয় ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১০ ও ১১ নভেম্বর গুলশানের গার্ডেনিয়া কনভেনশন সেন্টারে একটি দুই দিনব্যাপী খাদি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যেখানে প্রদর্শিতব্য পোশাক বিক্রির ব্যবস্থাও থাকবে।
‘এফডিসিবি প্রেজেন্টস ট্রেসেমে খাদি- দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’র টাইটেল স্পন্সর ট্রেসেমে।
এ আয়োজনে সহায়তায় আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। সার্বিক সহায়তা দিচ্ছে বেঙ্গল গ্রুপ, আইপিএবি ও সেনোরা।
এছাড়াও, এ ফ্যাশন অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার হিসেবে আছে মাইক্রোসফট এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন (টিভি), রেডিও স্বাধীন, ক্যানভাস (ম্যাগাজিন) এবং ফোরথট পিআর (জনসংযোগ)।
এছাড়াও, দ্য ওয়ে ঢাকা- এই আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করবে এবং এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে দ্রুক এয়ারলাইন।
